সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক প্রেক্ষাপট

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক প্রেক্ষাপট: মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা যার নদী জল ফুলে ফুলে মোর স্বপ্ন আঁকা। যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা সারাটি জনম সে মাটির টানে অস্ত্র ধরি। - গোবিন্দ হালদার ভূমিকা: বাঙ্গালির সুদীর্ঘকালের ইতিহাস থেকে জানা যায় সে জাতি হিসেবে চিরকালই বন্ধন অসহিষ্ণু। বাঙ্গালির প্রাকৃতিক পরিবেশেই আছে তার প্রতিবাদের ভাষা, পরের বশ্যতা সে কোনো কালেই মেনে নিতে পারে নি। তাই বারবার এখানে বিদ্রোহের আগুন জ্বলে উঠছে। সে আগুনের শৌষবীর্য দীপ্ত হয়ে উঠছে। অবশেষে ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙ্গালি জাতি অর্জন করে তার প্রাণপ্রিয় স্বাধীনতা। ১৯৭১ সালের ঐতিহাসিক সেই মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিলো যে বোধ বা চেতনাকে কেন্দ্র করে তারই নাম মুক্তিযুদ্ধের চেতনা। ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তাকে চির-সমুন্নত রাখার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতরা প্রেরনা জোগাবে আবহমাল কাল। মুক্তিযুদ্ধের পটভূমি: ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের জাঁকাকল...

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিট কর্তৃক আগামিকাল শুক্রবার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। আনন্দের খবর যে, এই অনুষ্ঠানের উদ্যোক্তা যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিটের প্রচার ও প্রকাশনা বিভাগীয় প্রধান মোহাম্মদ মিছবাহ উদ্দীন। উনি এই অনুষ্ঠানটি সম্পূর্ণ নিজ খরচে করার আগ্রহ প্রকাশ করেছেন। আরো একটি আনন্দ বার্তা যে, মোহাম্মদ মিছবাহ উদ্দীন যে টাকাটা খরচ করছেন সেটি উনি কিছুদিন আগে ৪ দিন ব্যাপী FbF Project এ বাঁশখালীতে কাজ করার সযোগ পাই যার জন্য কিছু সম্মানি ভাতা পেয়েছেন জার্মান রেড ক্রস থেকে। সে টাকাটা সম্পূর্ণ উনি চট্টগ্রাম কলেজ ইউনিট কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশু নিকেতনের বাচ্চাদের জন্য দিয়ে দেন। মিছবাহ ভাইকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এমন একটা উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সুতরাং আমরাও এমন উদ্যোগ আগামিতে নিবো এই আশা রাখছি। ফাইল ছবি

মুশফিকের নাগিন ডেন্স না দেখলে মিস করবেন শ্রিলংকার সাথে জিতার পর

মাতৃভাষার গান

জীবনের গল্প : গরীব ঘরের এক শিক্ষার্থী

পবিত্র রমজান মাসে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে কলেজ বন্ধ দেওয়ায় ছেলে বাড়িতে আসে। বাড়িতে আসার পর ছেলে বাবাকে বলে যে, আব্বা আমার টাকা লাগবে, কত টাকা? ৫০০০ হাজার টাকা। কি করবি এত টাকা দিয়ে? ঈদের শপিং করবো। আব্বা আমার কথা শুনে আর কিছু না বলে,আমার হাতে ৫০০০টাকা তুলে দিলো। টাকা গুলি পেয়ে তো আমার আনন্দের সিমা নেই। এবার মন খুলে শপিং করতে পারবো। খুশিতে লুঙ্গি ড্যান্স দিলাম। তারপর টাকা গুলো লুকিয়ে রেখে চলে আসলাম বন্ধুদের আড্ডাতে। সবাইকে তো বলতে হবে,এবার এর ঈদের বাজেট টা। সবার থেকে এবার আমার ঈদের বাজেট বেশি, বন্ধুরাও সবাই বাহবা দিলো। সন্ধার আগে বাসায় ফিরলাম,ইফতার করে নামাজ পড়ে আর বাইরে বার হলাম না। শুয়ে শুয়ে ফেসবুকিং করছিলাম। এমন সময় পাশের রুমে থেকে বাবা মা এর চাপা কন্ঠ ভেসে আসলো কানে। <ওগো শুনছো? <হ্যা বলো। তুমি আকাশকে সব টাকা দিয়ে দিলে তো তুমি কি শপিং করবা আর ঈদের বাজার ও তো করতে হবে,কিছুই তো করা হয় নি। ৫০০০ টাকাই ছিলো। ছেলের কথাই সেটাও বার করে দিলে। <চিন্তা করো না,কারো কাছ থেকে ধার করে নিবো টাকা,আর আকাশ তো এখন কলেজে উঠেছে বড় লোক ছেলেদের সাথে তাকে মিশতে হয়। তাদের মতন না হল...

চকরিয়া উপজেলার বৃহত্তম ঘোনা (ডুলাহাজারা) "বহলতলী ঘোনা" এর নতুন পরিচালনা কমিটি গঠন

বহলতলী ঘোনার নতুন পরিচালনা কমিটি গঠন............. গতকাল ২০/০১/২০১৮ ইং শনিবার বহলতলী ষাট দ্রোইন্যা ঘোনার বার্ষিক সাধারণ সভা ডুলাহাজারা বাজারস্থ কার্যালয়ে অনুষ্টিত হয়। সভায় বিগত ২০১৭ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী পেশ ও তা অনুমোদন করা হয়। সভায় শেয়ারদার কর্তৃক গঠিত ৭ সদস্যের উপদেষ্টা কমিটির মতামতের ভিত্তিতে ২০১৮ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। তার মধ্যে ১ জন সভাপতি, ২ জন সহ-সভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ১ জন সহ-সাধারণ সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ ও ৫ জন সদস্য।  পদবী অনুসারে নিম্নে নতুন পরিচালনা কমিটি এর নাম পদবীসহ উল্লেখ করা হলো- ১। সভাপতি:- জনাব আলহাজ্ব নুরুল কবির সওদাগর, ২। সহ-সভাপতি:- জনাব হাজী এয়াকুব সওদাগর, ৩। সহ-সভাপতি:- জনাব ফজলুল কাদের, ৪। সাধারণ সম্পাদক:- জনাব মোঃ রুহুল আমিন, ৫। সহ-সাধারণ সম্পাদক:- জনাব মনছুর আলম, ৬। কোষাধ্যক্ষ:- জনাব হাজী রেজাউল করিম বদন, ৭। সদস্য:- জনাব মোহাম্মদ ইউনুছ, ৮। সদস্য:- জনাব শফিউল আজম, ৯। সদস্য:- জনাব নুরুল আবছার মেম্বার, ১০। সদস্য:- জনাব জসিম উদ্দীন মেম্বার, ১১। সদস্য:- জনাব মোঃ শফিকুল আলম,

গর্ভবতী মায়ের খাদ্য ব্যবস্থাপনা - ডা. আলমগীর মতি MxN মডার্ণ হারবাল গ্রুপ

গর্ভবতী মায়ের খাদ্য ব্যবস্থাপনা    - ডা. আলমগীর মতি MxN মডার্ণ হারবাল গ্রুপ গর্ভাবস্থায় মা ও তার শিশুর সুস্থতার জন্য প্রয়োজন সমন্বিত খাদ্য ব্যবস্থা। গর্ভস্থ শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা নির্ভর করে মায়ের সঠিক খাদ্য ব্যবস্থার ওপর। একটি শিশু সঠিকভাবে বেড়ে ওঠার জন্য মায়ের প্রতিদিন প্রায় ৩০০ ক্যালরি অতিরিক্ত খাদ্য গ্রহণ করা উচিত। এ ক্ষেত্রে কোন খাবার খেতে হবে এবং কোনটি খাওয়া যাবে না, তা জেনে রাখা প্রত্যেক গর্ভবতীর জন্য জরুরি। গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যের একটি তালিকা দেওয়া হলো- ♦ গ্রহণীয় খাদ্য ক্যালসিয়াম: ক্যালসিয়াম হাড় গঠন ছাড়াও গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের সমস্যা দূর করে। গর্ভাবস্থায় এবং শিশু জন্মের পর প্রতিদিন ১ হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম খেতে হবে। এ জন্য নিয়মিত দুধ, ডিম, দই, সামুদ্রিক মাছ, বাদাম, পালংশাক, ব্রকলি, মাংস খেতে হবে। আয়রন জাতীয় খাদ্য: আয়রন জাতীয় খাবারের উৎস হচ্ছে- ডিমের কুসুম, ডাল, মাছ, কলিজা, মুরগির মাংস, ব্রকলি, পালংশাক, কুমড়া, সয়াবিন, মিষ্টিআলু, আঙুর, কমলা, তরমুজ, বাদাম ইত্যাদি। ভিটামিন-সি: গর্ভবতীর দিনে ৭০ মিলিগ্রাম ভিটামিন-সি প্রয়োজন। লেবু, ...

রক্তদানের অপর নাম জীবন দান

'রক্তদানের অপর নাম জীবন দান' জীবন রক্ষায় রক্তের বিকল্প নেই। জীবন আর রক্ত এক ও অবিচ্ছেদ্য। কারণ রক্ত ছাড়া জীবন কল্পনা করা যায় না। বিশুদ্ধ রক্তের অভাবে মানুষ নানা রোগে আক্রান্ত হয়। আবার মৃত্যুর কোলেও ঢলে পড়ে। বিশুদ্ধ রক্ত জীবন বাঁচায়, দূষিত রক্ত জীবন ঝুঁকিপূর্ণ করে, এমনকি মৃত্যুরও কারণ হয়। রক্তের প্রয়োজনটা মানুষ প্রচ-ভাবে অনুভব করে কোনো দুর্ঘটনা শিকার হয়ে প্রচ- রক্তক্ষরণ হলে। তখন রোগীকে সময়মতো নিরাপদ রক্তপ্রদানে ব্যর্থ হলে জীবন বিপন্ন হয়ে পড়ে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষই সুস্থ জীবনের জন্যে নিরাপদ রক্তের প্রয়োজনীয়তার ব্যাপারে অজ্ঞ। তারা জানেন না বিশুদ্ধ রক্তের অভাবে মানুষের জীবন চরম ঝুঁকিতে পড়ে। জানেন না বাজারে যে রক্ত সাধারণত পাওয়া যায় তা কত টুকু ঝুকিপূর্ণ, কীবাবে তা জীবন সংহারী হতে পারে। যার কারণে নিরাপদ রক্তের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি বর্তমানে সময়ের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে। জীবন বাঁচাতে নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা সাধারণ মানুষ উপলব্ধি করতে সক্ষম হলে এবং সরকার কঠোর হস্তে রক্তবাণিজ্য বন্ধ করতে উদ্যোগী হলে আশা করা যায় নিরাপদ রক্তের সংকট দূরীভূত হবে। মানবদেহের অপরিহার্...

বিদায়, অভিষেক ও সংবর্ধনা" যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিট ২০১৫-১৬ ইং এবং ২০১৬-১৭ ইং কার্যকরী পরিষদের বিদায়, ২০১৭-১৮ ইং এর কার্যকরী পরিষদ ঘোষণা, নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অভিষেক এবং প্রশিক্ষণ গ্রহণকারী যুব সদস্যদের সনদ প্রদানের উদ্দেশ্যে 'বিদায়, অভিষেক এবং সনদ বিতরণ' অনুষ্ঠান সম্পন্ন

"বিদায়,অভিষেক ও সংবর্ধনা" যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিট ২০১৫-১৬ ইংএবং ২০১৬-১৭ইং  কার্যকরী পরিষদের বিদায়,  নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অভিষেক এবং প্রশিক্ষণ গ্রহণকারী যুব সদস্যদের সনদ প্রদানের উদ্দেশ্যে 'বিদায়, অভিষেক এবং সনদ বিতরণ' অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি প্রফেসর জেসমিন আক্তার,অধ্যক্ষ চট্টগ্রাম কলেজ,সকল যুব সদস্য এবং ছাত্রছাত্রিদের অার্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার ঔদার্থ আহ্বান জানান এবং যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম কলেজের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজ চট্টগ্রামের সম্মানিয় উপাধ্যক্ষ প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী,যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর নাজমুল হকের সভাপতিত্বে ২০১৭-১৮ইং এর নতুন কার্যকরী পরিষদ ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।এতো আরো উপস্থিত ছিলেন প্রফেসর এম জুবাইরুল ইসলাম মেহেরী,প্রভাষক বেলাল হোসেন,জিয়াউল কবির সোহেল,যুব উপ-প্রধান যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম,মফিজুর রহমান,মাসুদুর রহমান,ক্লিন্টন দে (যুব প্রধান),মেহেদী হাসান জনি সহ অন্যান্য যুব সদস্য...

যষ্টিমধুর উপকারিতা - ডা. আলমগীর মতি MxN মডার্ণ হারবাল গ্রুপ

M যষ্টিমধুর উপকারিতা    - ডা. আলমগীর মতি  MxN মডার্ণ হারবাল গ্রুপ। যষ্টিমধু বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। এটির কা- বহু শাখাবিশিষ্ট; তিন-চার ফুট লম্বা, সরল ও নরম হয়ে থাকে। এটির পাতাদ-ের উভয়দিকে সমান্তরালভাবে বিন্যস্ত এবং দ-ের অগ্রভাগে একটি পাতা থাকে। পাতাগুলো ডিম্বাকৃতির, সবুজ ও মসৃণ। পুষ্পদ-ের উভয় দিকে হালকা গোলাপি বর্ণের ফুল ফোটে। ফল পডজাতীয় এবং প্রতিটি ফলে দুই থেকে পাঁচটি বীজ থাকে। এটির মূল বেশ মোটা, গোলাকার ও মিষ্টি স্বাদযুক্ত। যষ্টিমধুর প্রধান কার্যকর রাসায়নিক উপাদানটি হলোÑ ট্রাইতারপিনয়েড স্যাপোনিন গ্লিসাইরিজিন (গ্লিসাইরিজিনিক অ্যাসিডের পটাশিয়াম ও ক্যালসিয়াম লবণের মিশ্রণ)। এ ছাড়া এতে রয়েছে গ্লাবরানিন এ এবং বি, গ্লিসাইরেটল, গ্ল্যাবরোলাইড, আইসোগ্ল্যারোলাইড নামে ট্রাইতারপিনয়েড স্যাপেনিন; ফরমোনোনেটিন, গ্ল্যাবরোন, নিওলিকুইরিটিন, হিসপা-গ্ল্যাবরিডিন এ এবং বি নামে আইসোফাবন; হারনিয়ারিন, আম্বিলিফেরন নামক কৌমারিন এবং আনোসেরিন, এমাইরিন, স্টিগমাস্টেরল নামক ট্রাইতারপিন স্টেরল ইত্যাদি। এ পর্যন্ত পরিচালিত বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যষ্টিমধু আলসার, যকৃতের বিভিন্ন...

তুমিই সব........ সেই রকম গল্প যা যে কারও জীবন পরিবর্তনে ভুমিকা রাখে

U তুমিই সব: অনেক বড় এক কোম্পানী হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো। এক দিন দুপুরে সেই কোম্পানীর কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল যে, "আমাদের কোম্পানীর লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে। যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত"। একজন সহকর্মীর মত্যুর খবর শুনে প্রথমে কর্মচারীরা দুঃখ পেল। তবে এরপর তারা কৌতুহলী হয়ে উঠলো এই ভেবে যে, আসলে কে হতে পারে সেই ব্যক্তি। তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো, সবাই ভাবতে লাগলো যে, আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ? তবে সে যেই হোক, এখন অন্তত সে আর বেঁচে নেই। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে ও হতভম্ভ হয়ে গেল। যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভেতর আসলে রাখা ছিল একটা আয়না। যেই ভেতরে তাকিয়েছিলো সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিলো। আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল, "তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুম...

সুস্থতায় কোলাজেনের গুরুত্ব....... - ডা. আলমগীর মতি, MxN মডার্ণ হারবাল গ্রুপ

সুস্থতায় কোলাজেনের গুরুত্ব.......   - ডা. আলমগীর মতি   MxN মডার্ণ হারবাল গ্রুপ কোলাজেন এক ধরনের তন্তু জাতীয় প্রোটিন, যা বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন প্রাণীর মাংস, যোজক কলা ও মেরুদ-ে পাওয়া যায়। আমাদের দেহের মোট প্রোটিনের ২৫ থেকে ৩৫ শতাংশ কোলাজেন। জেলাটিনও এক ধরনের কোলাজেন। হালাল প্রাণীর হাড়, মাংস, ডিম থেকে কোলাজেন তৈরি করা যায়। খাবার তৈরি ও চিকিৎসায় কোলাজেন ব্যবহৃত হয়। যেমন- হালাল প্রাণীর হাড় ও তরুণাস্থি থেকে জেলাটিন সংগ্রহ করে জেলি তৈরি করা হয়। এ ছাড়া বাতব্যথা দূর করতে কোলাজেন ৩ মাস খাওয়ানো হলে অধিকাংশ রোগীর বাতব্যথা কমে যায়। কোলাজেনসমৃদ্ধ খাবার খাওয়ার রুচি কমিয়ে দেয় এবং এতে পুষ্টি চাহিদা নিয়ন্ত্রিত থাকে। ক্রীড়াবিদদের জন্য অতি প্রয়োজনীয় পুষ্টিকর ফুড সাপ্লিমেন্ট কোলাজেন। এতে বিদ্যমান ক্রিয়েটিন মাংসপেশি বৃদ্ধিতে সহায়তা করে এবং আর্জিনিন মাংসপেশি শক্তিশালী করে। অকাল বার্ধক্য দূর করতে নিয়মিত কোলাজেন খেলে মুখের বলিরেখা দূর হয়। হৃৎপি-ের মাংসপেশির গাঠনিক উপাদান হলো কোলাজেন টাইপ-৩। তাই কোলাজেনসমৃদ্ধ খাবার নিয়মিত খেলে রক্তনালির শক্তিবর্ধন হয়। কোলাজেনের অভা...

♥ অসাধারণ এক জন রিক্সাওয়ালার গল্প ♥ রিক্সা চালাই। বিয়ে করেছিলাম

♥ অসাধারণ এক জন রিক্সাওয়ালার গল্প ♥ রিক্সা চালাই। বিয়ে করেছিলাম আজ থেকে এক বছর আগে।আমার মতই এক গরীবের মেয়েকে বউ করে এনেছিলাম আমি। , অভাবের সংসারটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলো ও।বুঝতে পারি বউ আমায় খুব ভালবাসে। আমি যখন রিকশা নিয়ে বাড়ি ফিরি,ও আমার জন্য গোছলের পানি তুলে দেয়।মাঝেমাঝে আমিও অবশ্য তুলে দেই। বাড়িতে কারেন্ট নাই,খেতে বসলে ও পাখা দিয়ে বাতাস করে। গরমের রাতে দুজনে অদল বদল করে পাখা দিয়ে বাতাস করি,ভবিষ্যৎটাকে সাজানোর গল্প করি দুজনে। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে যেতাম বুঝতে পারতামনা। , রিক্সায় বড়বড় সাহেবরা তাদের বউকে নিয়ে উঠত। দুজনে মিলে অনেক গল্প করত। সাহেবদের কাছে শুনতাম তারা যেদিন বিয়ে করেছে সেদিন আসলে তারা নাকি অনুষ্ঠান, পার্টি না কি জানি করে ।এই সব আমার জানা নেই। যখন শুনতাম আমারো ইচ্ছে করত বউকে একটা শাড়ী কিনে দিতে।বউকে যে খুব ভালবাসি আমি। কিন্তু পারিনা।অভাবের সংসার, দিন আনি দিন খাই।তাই একটা মাটির ব্যাংক কিনেছিলাম।ওটাতে রোজ দু'চার টাকা করে ফেলতাম। , দেখতে দেখতে অভাবের সংসারে আজ একটা বছর হয়েগেল। আজ সকালে রিক্সা নিয়ে বের হবার আগে বউ যখন রান্না...

নিমপাতার ঔষধি যত গুণ - ডা. আলমগীর মতি MxN মডার্ণ হারবাল গ্রুপ

নিমপাতার ঔষধি যত গুণ - ডা. আলমগীর মতি নিম একটি ঔষধি গাছ। এ গাছের ডাল, ছাল ও পাতা খুব উপকারী। অনেক সময় বুকে কফ জমে বুকব্যথা করে। এ জন্য ৩০ ফোঁটা নিমপাতার রস সামান্য গরম পানিতে মিশিয়ে দিনে ৩-৪ বার পান করলে বুকব্যথা কমে আসে। তবে গর্ভবতী, শিশু ও বৃদ্ধদের জন্য এ ওষুধটি নিষেধ। পেটে কৃমি হলে শিশুরা রোগাক্রান্ত হয়ে যায়। চেহারা হয়ে যায় ফ্যাকাসে। এ জন্য ৫০ মিলিগ্রাম নিমগাছের মূলের ছালের গুঁড়ো দিনে তিনবার সামান্য গরম পানিসহ পান করতে হবে। শুধু তা-ই নয়, উকুন দূর করতেও নিমপাতার সহায়তা নিতে পারেন। নিমের পাতা বেটে হালকা করে মাথায় লাগান। ঘণ্টাখানেক পর মাথা ধুয়ে ফেলুন। ২-৩ দিন এভাবে লাগালে উকুন মরে যাবে। পেটে দীর্ঘদিন ধরে অসুখ থাকলে বা পাতলা পায়খানা হলে ৩০ ফোঁটা নিমপাতার রস সিকি কাপ পানির সঙ্গে মিশিয়ে সকাল-বিকাল পান করলে উপকার পাওয়া যাবে। খোসপাঁচড়া দূর করতে নিমপাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পাতা বা ফুল বেটে গায়ে কয়েক দিন লাগালে চুলকানি দূর হয়। পোকামাকড় কামড়ালে বা হুল ফোটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষতস্থানে লাগালে ব্যথা উপশম হবে। দাঁতের রোগ দূর ...

না-শোকরীর পরিণাম....... এটি একটি শিক্ষণীয় গল্প

                  না-শোকরীর পরিণাম বোখারী শরীফের হাদীসে আছে, হযরত রসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বনী ইসরায়ীল গোত্রে তিনজন লোক ছিল বিভিন্ন রোগে আক্রান্ত। তন্মধ্যে ছিল- একজন কুষ্ঠ রোগাক্রান্ত, দ্বিতীয় জন মাথায় টাক পড়া, তৃতীয় জন অন্ধ। আল্লাহ্ তা‘য়ালা এই তিনজনকে পরীক্ষা করিতে ইচ্ছা করিলেন। তিনি একজন ফেরেশতা পাঠাইলেন। ★ ফেরেশতা প্রথমে কুষ্ঠ রোগগ্রস্ত লোকটির নিকট গিয়া বলিলেন, তুমি কি চাও ? লোকটি উত্তর করিল: আমি আল্লাহর কাছে চাই যে, আমার এই কুৎসিত ব্যাধি নিরাময় হউক, আমার দেহের চর্ম নতুন রূপ ধারণ করিয়া সুন্দর হউক-যেন আমি লোক সমাজে যাইতে পারি, লোকে আমাকে ঘৃণা না করে। আমি যেন এই বালা হইতে মুক্তি পাই। ফেরেশতা তাহার শরীরে হাত বুলাইয়া দো‘আ করিলেন। মুহূর্তের মধ্যে তাহার রোগ নিরাময় হইয়া গেল। সর্বশরীর নতুন রূপ ধারণ করিল। তারপর আল্লাহর ফেরেশতা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি পাইতে চাও ? লোকটি বলিল, আমি উট পাইলে সন্তুষ্ট হই। ফেরেশতা তাহাকে একটি গর্ভবতী উট্নী আনিয়া দিলেন এবং আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করিলেন। ★ অত:...

ম্যানথলের উপকারিতা.......... - ডা. আলমগীর মতি MxN মডার্ণ হারবাল গ্রুপ

ম্যানথলের উপকারিতা..........                             - ডা. আলমগীর মতি                            MxN মডার্ণ হারবাল গ্রুপ। মুখের যত্নে ম্যানথল: ম্যানথলে ব্যাকটেরিয়ানাশক ও প্রদাহনাশক বৈশিষ্ট্য রয়েছে, যা মুখের যত্নে অতি কার্যকর ভূমিকা পালন করে থাকে। ম্যানথল ব্যাকটেরিয়া মেরে ফেলে দাঁতের ক্ষয়, নিঃশ্বাসে দুর্গন্ধ প্রতিরোধ করে এবং দাঁত ও জিহ্বা পরিষ্কার রাখে। ইদানীং ম্যানথল টুথপেস্ট, মাউথওয়াশ ও দন্তরোগের চিকিৎসাসহ বিভিন্ন পণ্যে ব্যবহার করা হচ্ছে। প্রতিদিন কিছু পুদিনাপাতা খেলে দন্ত সুস্থ রাখতে কার্যকর ভূমিকা পালন করে। ব্যথা প্রতিরোধ করে: যে কোনো ব্যথায় পুদিনার নির্যাস ব্যবহার করা হয়। কারণ শরীরের যে কোনো জায়গায় ব্যথা অনুভূত হলে ম্যানথল সে জায়গায় শীতল অনুভূতি দেয় এবং ব্যথা কমাতে সাহায্য করে। ম্যানথল মাংসপেশি শীতল রাখে এবং শরীরে প্রশান্তি অনুভূত হয়। গর্ভবতীকে সুস্থ রাখে: গর্ভবতী নারীদের জন্য ম্যানথল খুব উপকারী। গর্ভবতী নারীদের যখন বমি বমি ভাব...
ম্যানথলের উপকারিতা..........                             - ডা. আলমগীর মততি                            MxN মডার্ণ হারবাল গ্রুপ। মুখের যত্নে ম্যানথল: ম্যানথলে ব্যাকটেরিয়ানাশক ও প্রদাহনাশক বৈশিষ্ট্য রয়েছে, যা মুখের যত্নে অতি কার্যকর ভূমিকা পালন করে থাকে। ম্যানথল ব্যাকটেরিয়া মেরে ফেলে দাঁতের ক্ষয়, নিঃশ্বাসে দুর্গন্ধ প্রতিরোধ করে এবং দাঁত ও জিহ্বা পরিষ্কার রাখে। ইদানীং ম্যানথল টুথপেস্ট, মাউথওয়াশ ও দন্তরোগের চিকিৎসাসহ বিভিন্ন পণ্যে ব্যবহার করা হচ্ছে। প্রতিদিন কিছু পুদিনাপাতা খেলে দন্ত সুস্থ রাখতে কার্যকর ভূমিকা পালন করে। ব্যথা প্রতিরোধ করে: যে কোনো ব্যথায় পুদিনার নির্যাস ব্যবহার করা হয়। কারণ শরীরের যে কোনো জায়গায় ব্যথা অনুভূত হলে ম্যানথল সে জায়গায় শীতল অনুভূতি দেয় এবং ব্যথা কমাতে সাহায্য করে। ম্যানথল মাংসপেশি শীতল রাখে এবং শরীরে প্রশান্তি অনুভূত হয়। গর্ভবতীকে সুস্থ রাখে: গর্ভবতী নারীদের জন্য ম্যানথল খুব উপকারী। গর্ভবতী নারীদের যখন বমি বমি ভা...

আজ বিশ্ব স্ট্রোক দিবস। এবারের প্রতিপাদ্য "স্ট্রোক প্রতিরোধে আপনার করণীয়"। স্ট্রোকের কারণ, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ.....

আজ বিশ্ব স্ট্রোক দিবস। "স্ট্রোকের কারণ, চিকিৎসা ও প্রতিরোধ" সম্পর্কে....... আজ পালিত হচ্ছে বিশ্ব স্ট্রোক দিবস। প্রতিবছর ২৯ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় এ দিবসটি। এবারের প্রতিপাদ্য "স্ট্রোক প্রতিরোধে আপনার করণীয়"। আমাদের দেশে প্রচলিত ধারণা হলো- স্ট্রোক একটি হৃৎপি-ের রোগ। বাস্তবে তা কিন্তু নয়। স্ট্রোক আসলে মস্তিষ্কের রোগ। মস্তিষ্কের রক্তবাহী নালির দুর্ঘটনাই স্ট্রোক নামে পরিচিত। এ দুর্ঘটনায় রক্তনালি বন্ধ হতে পারে। আবার ফেটেও যেতে পারে। ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। স্ট্রোক সম্পূর্ণই মস্তিষ্কের রক্তনালির জটিলতাজনিত একটি রোগ। এ রোগে আক্রান্তের হার দিন দিন বেড়েই চলেছে। অনেক ক্ষেত্রে সচেতনতার অভাবেই এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। আমাদের দেশে এখন ১৫ থেকে ২০ লাখ স্ট্রোকের রোগী রয়েছে। প্রতিহাজারে গড়ে ৩ থেকে ৫ জন স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। সাধারণত পঞ্চাশোর্ধ ব্যক্তিদের মধ্যে স্ট্রোকে আক্রান্তের হার বেশি লক্ষ করা গেলেও যে কোনো বয়সেই তা হতে পারে। ৫০ বছর বয়সের পর প্রতি ১০ বছরে স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হয়। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। নারীদের মধ...

অতিরিক্ত ক্যালরি বর্জন করুন - ডা. আলমগীর মতি MxN মডার্ণ হারবাল গ্রুপ।

অতিরিক্ত ক্যালরি বর্জন করুন    - ডা. আলমগীর মতি MxN মডার্ণ হারবাল গ্রুপ। ওজন বেড়ে যাওয়ার অন্যতম কারণ অতিরিক্ত ক্যালরি গ্রহণ। অথচ খাবারের কিছু বিশেষ অংশ বাদ দিলেই খাবার থেকে কমে যাবে অতিরিক্ত ক্যালরি। যেমন- ফাস্টফুডে যখন বার্গার কিংবা স্যান্ডউইচ খান, তখন অর্ডার দেওয়ার আগেই কাউন্টারে বলে নিন, আপনি মেয়োনেজ ও চিজ খাবেন না। মেয়োনেজ ও চিজ বাদ দিলে ফাস্টফুডের ক্ষতিকর প্রভাব অনেকটা কমে যাবে। রক্ষা পাওয়া যাবে ফ্যাট ও অতিরিক্ত ক্যালরি থেকে। রান্নায় ঘি, সয়াবিন তেল, ডালডা ইত্যাদি ব্যবহার করবেন না। এগুলোর বদলে বরং অলিভওয়েল ব্যবহার করুন। এতে হৃৎপি- ভালো থাকবে। দোকানে গেলে কিংবা গরমের মধ্যে বাইরে হাঁটাহাঁটি করলে কোমল পানীয় পান করে থাকেন আপনি। অনেকে আবার এনার্জি ড্রিঙ্ক পান করে থাকেন। এ ধরনের পানীয় শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলোয় ক্যালরির পরিমাণ অতিমাত্রায় বেশি থাকে। তাই এগুলোর বদলে ফ্রেশ জুস বা পানি পানের অভ্যাস গড়ে তুলুন। চা কিংবা কফির সঙ্গে চেষ্টা করুন দুধ পরিহার করতে। দুধ চা এমনিতেই স্বাস্থ্যের জন্য কিছুটা ক্ষতিকর। তাই রঙ চা কিংবা ব্ল্যাক কফি পান করা ভালো। সম্ভব হল...

খরচের চাপে হিমশিম জীবন