সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

তুমিই সব........ সেই রকম গল্প যা যে কারও জীবন পরিবর্তনে ভুমিকা রাখে

U তুমিই সব:

অনেক বড় এক কোম্পানী হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো।
এক দিন দুপুরে সেই কোম্পানীর কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল।
নোটিশে লেখা ছিল যে,

"আমাদের কোম্পানীর লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে।
সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে। যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত"।

একজন সহকর্মীর মত্যুর খবর শুনে প্রথমে কর্মচারীরা দুঃখ পেল।
তবে এরপর তারা কৌতুহলী হয়ে উঠলো এই ভেবে যে, আসলে কে হতে পারে সেই ব্যক্তি।

তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো, সবাই ভাবতে লাগলো যে, আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ?
তবে সে যেই হোক, এখন অন্তত সে আর বেঁচে নেই।

একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং
ভেতরে তাকালো হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে ও হতভম্ভ হয়ে গেল।
যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল।

কফিনের ভেতর আসলে রাখা ছিল একটা আয়না।
যেই ভেতরে তাকিয়েছিলো সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিলো।
আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল,

"তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছে 'তুমি' নিজেই"।
_____________________________

উপরিউক্ত কথা থেকে যা বুঝলাম:

তুমিই সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারো,
তোমাকে সুখী করতে পারো,
তোমাকে সাহায্য করতে পারো,
তোমাকে সুখী করতে পারো।

তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়,
যখন তোমার অভিভাবক বদলায়,
তোমার বন্ধুরা বদলায়।

তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও।
তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়।
পূরন হয় জীবনের লক্ষ্য গুলো।

So, নিজের আলোয় আলোকিত করো চারপাশ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনের গল্প : গরীব ঘরের এক শিক্ষার্থী

পবিত্র রমজান মাসে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে কলেজ বন্ধ দেওয়ায় ছেলে বাড়িতে আসে। বাড়িতে আসার পর ছেলে বাবাকে বলে যে, আব্বা আমার টাকা লাগবে, কত টাকা? ৫০০০ হাজার টাকা। কি করবি এত টাকা দিয়ে? ঈদের শপিং করবো। আব্বা আমার কথা শুনে আর কিছু না বলে,আমার হাতে ৫০০০টাকা তুলে দিলো। টাকা গুলি পেয়ে তো আমার আনন্দের সিমা নেই। এবার মন খুলে শপিং করতে পারবো। খুশিতে লুঙ্গি ড্যান্স দিলাম। তারপর টাকা গুলো লুকিয়ে রেখে চলে আসলাম বন্ধুদের আড্ডাতে। সবাইকে তো বলতে হবে,এবার এর ঈদের বাজেট টা। সবার থেকে এবার আমার ঈদের বাজেট বেশি, বন্ধুরাও সবাই বাহবা দিলো। সন্ধার আগে বাসায় ফিরলাম,ইফতার করে নামাজ পড়ে আর বাইরে বার হলাম না। শুয়ে শুয়ে ফেসবুকিং করছিলাম। এমন সময় পাশের রুমে থেকে বাবা মা এর চাপা কন্ঠ ভেসে আসলো কানে। <ওগো শুনছো? <হ্যা বলো। তুমি আকাশকে সব টাকা দিয়ে দিলে তো তুমি কি শপিং করবা আর ঈদের বাজার ও তো করতে হবে,কিছুই তো করা হয় নি। ৫০০০ টাকাই ছিলো। ছেলের কথাই সেটাও বার করে দিলে। <চিন্তা করো না,কারো কাছ থেকে ধার করে নিবো টাকা,আর আকাশ তো এখন কলেজে উঠেছে বড় লোক ছেলেদের সাথে তাকে মিশতে হয়। তাদের মতন না হল...

ম্যানথলের উপকারিতা.......... - ডা. আলমগীর মতি MxN মডার্ণ হারবাল গ্রুপ

ম্যানথলের উপকারিতা..........                             - ডা. আলমগীর মতি                            MxN মডার্ণ হারবাল গ্রুপ। মুখের যত্নে ম্যানথল: ম্যানথলে ব্যাকটেরিয়ানাশক ও প্রদাহনাশক বৈশিষ্ট্য রয়েছে, যা মুখের যত্নে অতি কার্যকর ভূমিকা পালন করে থাকে। ম্যানথল ব্যাকটেরিয়া মেরে ফেলে দাঁতের ক্ষয়, নিঃশ্বাসে দুর্গন্ধ প্রতিরোধ করে এবং দাঁত ও জিহ্বা পরিষ্কার রাখে। ইদানীং ম্যানথল টুথপেস্ট, মাউথওয়াশ ও দন্তরোগের চিকিৎসাসহ বিভিন্ন পণ্যে ব্যবহার করা হচ্ছে। প্রতিদিন কিছু পুদিনাপাতা খেলে দন্ত সুস্থ রাখতে কার্যকর ভূমিকা পালন করে। ব্যথা প্রতিরোধ করে: যে কোনো ব্যথায় পুদিনার নির্যাস ব্যবহার করা হয়। কারণ শরীরের যে কোনো জায়গায় ব্যথা অনুভূত হলে ম্যানথল সে জায়গায় শীতল অনুভূতি দেয় এবং ব্যথা কমাতে সাহায্য করে। ম্যানথল মাংসপেশি শীতল রাখে এবং শরীরে প্রশান্তি অনুভূত হয়। গর্ভবতীকে সুস্থ রাখে: গর্ভবতী নারীদের জন্য ম্যানথল খুব উপকারী। গর্ভবতী নারীদের যখন বমি বমি ভাব...

সকালের খাবারটা হোক পরিমাণমতো

সকালের খাবারটা হোক পরিমাণমতো......... - ডা. আলমগীর মতি MxN মডার্ণ হারবাল গ্রুপ। www.modernherbalbd.com খাবার-দাবারের মধ্যে সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ। গবেষকরা তাই বলেন। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন কথাই। আমরা ভাবি, সকালে কম খাওয়া ভালো এবং সে খাবারতালিকায় যেনতেন খাবার হলেই হলো। কিন্তু সকালে কম খেয়ে সারাদিন যা খুশি তাই খেলে শরীরের ওজন বেড়ে যেতে পারে। দীর্ঘসময় না খেয়ে থাকার পর যা খুশি তাই খেলে ওজন তো কমবেই না, বরং অন্য রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। গবেষকদের পরামর্শ হলো, সকালে পরিমাণমতো নাস্তা খাওয়াই ভালো। এ নাস্তার মধ্যে থাকতে পারে এক কাপ চা বা কফি, যা পান করলে নিজের মেজাজ ভালো থাকবে। তবে একাধিক কাপ চা বা কফি পানের অভ্যাস মোটেও ভালো নয়। তাতে ঘুমের সমস্যা হতে পারে। শরীরে পড়তে পারে তার খারাপ প্রভাব। সকালে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার না খেয়ে শসা, ফল, বাদাম জাতীয় খাবার খেলে শরীর ভালো থাকে। শত তাড়ার মধ্যে সকালে ডিম ভাজা দিয়ে খাবার সেরে ঘর থেকে বের হলেও মন্দ হয় না। বরং ...