সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অক্টোবর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

না-শোকরীর পরিণাম....... এটি একটি শিক্ষণীয় গল্প

                  না-শোকরীর পরিণাম বোখারী শরীফের হাদীসে আছে, হযরত রসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বনী ইসরায়ীল গোত্রে তিনজন লোক ছিল বিভিন্ন রোগে আক্রান্ত। তন্মধ্যে ছিল- একজন কুষ্ঠ রোগাক্রান্ত, দ্বিতীয় জন মাথায় টাক পড়া, তৃতীয় জন অন্ধ। আল্লাহ্ তা‘য়ালা এই তিনজনকে পরীক্ষা করিতে ইচ্ছা করিলেন। তিনি একজন ফেরেশতা পাঠাইলেন। ★ ফেরেশতা প্রথমে কুষ্ঠ রোগগ্রস্ত লোকটির নিকট গিয়া বলিলেন, তুমি কি চাও ? লোকটি উত্তর করিল: আমি আল্লাহর কাছে চাই যে, আমার এই কুৎসিত ব্যাধি নিরাময় হউক, আমার দেহের চর্ম নতুন রূপ ধারণ করিয়া সুন্দর হউক-যেন আমি লোক সমাজে যাইতে পারি, লোকে আমাকে ঘৃণা না করে। আমি যেন এই বালা হইতে মুক্তি পাই। ফেরেশতা তাহার শরীরে হাত বুলাইয়া দো‘আ করিলেন। মুহূর্তের মধ্যে তাহার রোগ নিরাময় হইয়া গেল। সর্বশরীর নতুন রূপ ধারণ করিল। তারপর আল্লাহর ফেরেশতা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি পাইতে চাও ? লোকটি বলিল, আমি উট পাইলে সন্তুষ্ট হই। ফেরেশতা তাহাকে একটি গর্ভবতী উট্নী আনিয়া দিলেন এবং আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করিলেন। ★ অত:...

ম্যানথলের উপকারিতা.......... - ডা. আলমগীর মতি MxN মডার্ণ হারবাল গ্রুপ

ম্যানথলের উপকারিতা..........                             - ডা. আলমগীর মতি                            MxN মডার্ণ হারবাল গ্রুপ। মুখের যত্নে ম্যানথল: ম্যানথলে ব্যাকটেরিয়ানাশক ও প্রদাহনাশক বৈশিষ্ট্য রয়েছে, যা মুখের যত্নে অতি কার্যকর ভূমিকা পালন করে থাকে। ম্যানথল ব্যাকটেরিয়া মেরে ফেলে দাঁতের ক্ষয়, নিঃশ্বাসে দুর্গন্ধ প্রতিরোধ করে এবং দাঁত ও জিহ্বা পরিষ্কার রাখে। ইদানীং ম্যানথল টুথপেস্ট, মাউথওয়াশ ও দন্তরোগের চিকিৎসাসহ বিভিন্ন পণ্যে ব্যবহার করা হচ্ছে। প্রতিদিন কিছু পুদিনাপাতা খেলে দন্ত সুস্থ রাখতে কার্যকর ভূমিকা পালন করে। ব্যথা প্রতিরোধ করে: যে কোনো ব্যথায় পুদিনার নির্যাস ব্যবহার করা হয়। কারণ শরীরের যে কোনো জায়গায় ব্যথা অনুভূত হলে ম্যানথল সে জায়গায় শীতল অনুভূতি দেয় এবং ব্যথা কমাতে সাহায্য করে। ম্যানথল মাংসপেশি শীতল রাখে এবং শরীরে প্রশান্তি অনুভূত হয়। গর্ভবতীকে সুস্থ রাখে: গর্ভবতী নারীদের জন্য ম্যানথল খুব উপকারী। গর্ভবতী নারীদের যখন বমি বমি ভাব...
ম্যানথলের উপকারিতা..........                             - ডা. আলমগীর মততি                            MxN মডার্ণ হারবাল গ্রুপ। মুখের যত্নে ম্যানথল: ম্যানথলে ব্যাকটেরিয়ানাশক ও প্রদাহনাশক বৈশিষ্ট্য রয়েছে, যা মুখের যত্নে অতি কার্যকর ভূমিকা পালন করে থাকে। ম্যানথল ব্যাকটেরিয়া মেরে ফেলে দাঁতের ক্ষয়, নিঃশ্বাসে দুর্গন্ধ প্রতিরোধ করে এবং দাঁত ও জিহ্বা পরিষ্কার রাখে। ইদানীং ম্যানথল টুথপেস্ট, মাউথওয়াশ ও দন্তরোগের চিকিৎসাসহ বিভিন্ন পণ্যে ব্যবহার করা হচ্ছে। প্রতিদিন কিছু পুদিনাপাতা খেলে দন্ত সুস্থ রাখতে কার্যকর ভূমিকা পালন করে। ব্যথা প্রতিরোধ করে: যে কোনো ব্যথায় পুদিনার নির্যাস ব্যবহার করা হয়। কারণ শরীরের যে কোনো জায়গায় ব্যথা অনুভূত হলে ম্যানথল সে জায়গায় শীতল অনুভূতি দেয় এবং ব্যথা কমাতে সাহায্য করে। ম্যানথল মাংসপেশি শীতল রাখে এবং শরীরে প্রশান্তি অনুভূত হয়। গর্ভবতীকে সুস্থ রাখে: গর্ভবতী নারীদের জন্য ম্যানথল খুব উপকারী। গর্ভবতী নারীদের যখন বমি বমি ভা...

আজ বিশ্ব স্ট্রোক দিবস। এবারের প্রতিপাদ্য "স্ট্রোক প্রতিরোধে আপনার করণীয়"। স্ট্রোকের কারণ, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ.....

আজ বিশ্ব স্ট্রোক দিবস। "স্ট্রোকের কারণ, চিকিৎসা ও প্রতিরোধ" সম্পর্কে....... আজ পালিত হচ্ছে বিশ্ব স্ট্রোক দিবস। প্রতিবছর ২৯ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় এ দিবসটি। এবারের প্রতিপাদ্য "স্ট্রোক প্রতিরোধে আপনার করণীয়"। আমাদের দেশে প্রচলিত ধারণা হলো- স্ট্রোক একটি হৃৎপি-ের রোগ। বাস্তবে তা কিন্তু নয়। স্ট্রোক আসলে মস্তিষ্কের রোগ। মস্তিষ্কের রক্তবাহী নালির দুর্ঘটনাই স্ট্রোক নামে পরিচিত। এ দুর্ঘটনায় রক্তনালি বন্ধ হতে পারে। আবার ফেটেও যেতে পারে। ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। স্ট্রোক সম্পূর্ণই মস্তিষ্কের রক্তনালির জটিলতাজনিত একটি রোগ। এ রোগে আক্রান্তের হার দিন দিন বেড়েই চলেছে। অনেক ক্ষেত্রে সচেতনতার অভাবেই এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। আমাদের দেশে এখন ১৫ থেকে ২০ লাখ স্ট্রোকের রোগী রয়েছে। প্রতিহাজারে গড়ে ৩ থেকে ৫ জন স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। সাধারণত পঞ্চাশোর্ধ ব্যক্তিদের মধ্যে স্ট্রোকে আক্রান্তের হার বেশি লক্ষ করা গেলেও যে কোনো বয়সেই তা হতে পারে। ৫০ বছর বয়সের পর প্রতি ১০ বছরে স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হয়। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। নারীদের মধ...

অতিরিক্ত ক্যালরি বর্জন করুন - ডা. আলমগীর মতি MxN মডার্ণ হারবাল গ্রুপ।

অতিরিক্ত ক্যালরি বর্জন করুন    - ডা. আলমগীর মতি MxN মডার্ণ হারবাল গ্রুপ। ওজন বেড়ে যাওয়ার অন্যতম কারণ অতিরিক্ত ক্যালরি গ্রহণ। অথচ খাবারের কিছু বিশেষ অংশ বাদ দিলেই খাবার থেকে কমে যাবে অতিরিক্ত ক্যালরি। যেমন- ফাস্টফুডে যখন বার্গার কিংবা স্যান্ডউইচ খান, তখন অর্ডার দেওয়ার আগেই কাউন্টারে বলে নিন, আপনি মেয়োনেজ ও চিজ খাবেন না। মেয়োনেজ ও চিজ বাদ দিলে ফাস্টফুডের ক্ষতিকর প্রভাব অনেকটা কমে যাবে। রক্ষা পাওয়া যাবে ফ্যাট ও অতিরিক্ত ক্যালরি থেকে। রান্নায় ঘি, সয়াবিন তেল, ডালডা ইত্যাদি ব্যবহার করবেন না। এগুলোর বদলে বরং অলিভওয়েল ব্যবহার করুন। এতে হৃৎপি- ভালো থাকবে। দোকানে গেলে কিংবা গরমের মধ্যে বাইরে হাঁটাহাঁটি করলে কোমল পানীয় পান করে থাকেন আপনি। অনেকে আবার এনার্জি ড্রিঙ্ক পান করে থাকেন। এ ধরনের পানীয় শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলোয় ক্যালরির পরিমাণ অতিমাত্রায় বেশি থাকে। তাই এগুলোর বদলে ফ্রেশ জুস বা পানি পানের অভ্যাস গড়ে তুলুন। চা কিংবা কফির সঙ্গে চেষ্টা করুন দুধ পরিহার করতে। দুধ চা এমনিতেই স্বাস্থ্যের জন্য কিছুটা ক্ষতিকর। তাই রঙ চা কিংবা ব্ল্যাক কফি পান করা ভালো। সম্ভব হল...

খরচের চাপে হিমশিম জীবন

হাল ছেড়ো না বন্ধু লক্ষ্যে অবিচল থেকো

হাল ছেড়ো না বন্ধু            লক্ষ্যে অবিচল থাকুন "যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, দেখা হবে বিজয়ে!" সফল হওয়ার জন্য তো আপনাকে আগে নিজ লক্ষ্যে অটুট থাকতে হবে। এর পর হৃদয়ে থাকতে হবে বিশ্বাস। আর দশজন পারলে আপনি কেন পারবেন না? নিজের ভেতরে ঘুমিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে একবার জাগিয়ে তুলেই দেখুন না! এর পর লক্ষ্য পূরণে শুরু করে দিন কঠোর পরিশ্রম। একবার না পারিলে দেখ শতবারÑ মন্ত্রে উজ্জীবিত হয়ে উঠুন। সাফল্য নামক সোনার হরিণ হয়তো একদিনেই আপনার হাতের মুঠোয় ধরা দেবে না; তবে আপনার কঠোর পরিশ্রম, ত্যাগ, আত্মবিশ্বাস একদিন না একদিন ঠিকই পৌঁছে দেবে অভীষ্ট লক্ষ্যে। সফল ব্যক্তিদের কাতারে নাম লেখাবেন আপনিও। তাই হতাশা ঝেড়ে ফেলুন। ভেঙে যাওয়া মনোবলকে জোড়া লাগিয়ে লক্ষ্য অর্জনের পথে এখনই নেমে পড়–ন। মনে বিশ্বাস রাখুন। অন্ধকার শেষে আলোর দেখা মিলবেই! বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, সফল ব্যক্তিত্ব মাশরাফি বিন মুর্তজাও কিন্তু বলছেন, মানুষের জীবনে হতাশা থাকবেই। তাই বলে ভেঙে পড়লে চলবে না। সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। নিজ লক্ষ্যে অবিচল থাকতে হবে। নিজের প্রতি রাখতে হ...

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান/অনার্স) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন, কোটার মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান/অনার্স) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন, কোটার মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি মেধা তালিকা প্রকাশিত হবে ২৯ অক্টোবর ২০১৭ ইং। ভর্তির শেষ তারিখ ১ নভেম্বর ২০১৭ ইং। বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে- https://m.facebook.com/groups/1878091842407565?view=permalink&id=1951746951708720

চলমান জীবনের ভাসমান গল্প

চলমান জীবনের ভাসমান গল্প টাইমস অব ইন্ডিয়ার ব্লগে সম্প্রতি নিনা সুদ লিখেছেন, লাইফ মাস্ট গো অন। অবশ্য কেউ লিখুক আর না-ই লিখুক, এটাই বোধহয় নিয়ম। জীবন চলমান। কারও কিংবা কোনো কিছুর জন্য জীবন থেমে থাকে না। হয়তো নানা সময়ে জীবনের নানা গতিপথ তৈরি হয়; হয়তো নানা ঘটনা জীবনে দাগ কেটে যায়; হয়তো কিছু বিষয়ে জীবনের অপ্রাপ্তি থাকে; হয়তো চাওয়া-পাওয়ার মাঝে ব্যাপক ফারাক সৃষ্টি হয়; তারপরও জীবন চলে যায় জীবনের পথে। এ পথে ছিটকে পড়ার দৃশ্য কিংবা উদাহরণ ব্যতিক্রম। কাউকে কেমন আছেন জিজ্ঞেস করলে খারাপের চেয়েও বেশি উত্তর আসবে, ভালোই আছি। কোনো কারণে দীর্ঘশ্বাস থাকলেও ভালোর কথাই বলবেন সবাই। তার চেয়েও বড় কথা হলো, মানুষের স্বপ্ন। এ স্বপ্নই বোধহয় বেঁচে থাকার সবচেয়ে বড় প্রেরণা। মানুষ যত কষ্টেই থাকুক, ভাবে একদিন তার অবস্থার পরিবর্তন হবে। বাঁধা অবস্থায় সবচেয়ে অসহায় মানুষটিও বলবে, ‘ছাড়া পেয়ে নিই, তখন দেখাব মজা।’  যদিও আদৌ ছাড়া পাবে কিনা কিংবা কীভাবে পাবে, সে জানে না। দরিদ্র ভিক্ষুকও হয়তো বলবে, একদিন তার অনেক টাকা হবে। এ জন্যই বোধহয় জীবনের নাম ‘জীবন’। প্রিয়জনের শোকে কাতর মানুষটি শিগগিরই উঠে দাঁড়ায়; রাস্তার পাশে ...

২০১৬ সালের তৃতীয় বর্ষ অনার্স (বিশেষ) পরীক্ষা আগামি ১৯ নভেম্বর, ২০১৭ থেকে শুরু

https://m.facebook.com/groups/1878091842407565?view=permalink&id=1950868535129895

অতিরিক্ত চা পানের মন্দ দিকগুলো- ডা. আলমগীর মতি

অতিরিক্ত চা পানের মন্দ দিকগুলো ডা. আলমগীর মতি চা আমাদের সবার প্রিয় পানীয়। ঘুম থেকে উঠে এক কাপ গরম চা পান না করলে যেন ঘুমটাই কাটতে চায় না। এ ছাড়া যখন তখন চা-ই অন্যতম পানীয়। কেউ লিকার চা পান করতে পছন্দ করেন। বাবার কেউ আদা দেওয়া, তুলসী দেওয়া চা পছন্দ করে থাকেন। এ পছন্দের চায়েরও যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে, তা আমাদের মাথাতেই আসে না। শুনলে অবাক হবেন, চায়েও রয়েছে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া। অবশ্য তা অতিরিক্ত চা পানের ক্ষেত্রে। যেমন- চা-এ ক্যাফেইনজাতীয় পদার্থ থাকে। ফলে আমাদের বারবার প্রস্রাব পায়। অতিরিক্ত চা পান করলে মূত্রবর্ধক সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া ঘুমেরও সমস্যা তৈরি করে চা। থিওফিলাইন এক ধরনের রাসায়নিক, যা চায়ে থাকে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা তৈরি করে। অনেকেই মনে করেন, সকালে গরম গরম চা পান করলে পেট পরিষ্কার হয়। তবে গবেষণায় প্রমাণিত যে, অতিরিক্ত চা পান করলে কোষ্ঠকাঠিন্য বাড়তে পারে। মুড পরিবর্তনের জন্য আদর্শ ড্রাগ ক্যাফেইন। এর যেমন কিছু ভালো দিক রয়েছে, তেমনই রয়েছে কিছু খারাপ দিকও। ঘন ঘন চা পান করলে ঘুমের সমস্যা হয়, উত্তেজনা বাড়ে, অস্থিরতা বাড়িয়ে দেয়, হৃদস্পন্দন বাড়িয়...

আমি ব্যর্থ......

আমি ব্যর্থ হয়েছি, তোমাকে সাদা ভাত আর বিরিয়ানির পার্থক্যটা বুঝাতে; ব্যর্থ হয়েছি পাঁচতলা আর গাছতলার তফাৎটা অনুভব করাতে। সব পেয়েছি'র দুলালী হয়ে টানাপোড়নের সংসারে মানিয়ে নিতে পারবে কি? লাখ টাকার শপিং-য়ের হাতে কি শত টাকার ব্যাগ মানাবে? বাহারি আইটেমের নাশতার বিপরীতে দু'মুঠো সিদ্ধ ডালের সাথে ইরি ধানের মোটা চালের ভাত কি তোমার মুখে রোচবে? তোমার বাবার ঘরের রাজরাণী হয়ে কি বেড়ার ঘরের চাকরানি হবার নিয়তি বরণ করতে পারবে! : তুমি ফিরে এসেছিলে সব পিছুটান ভুলে। যেভাবে পাহাড়ের টানে ছুটে আসে বৃষ্টি। তুমি সহাস্য ছিলে,ম্লান হয়েছে তোমার মুখের হাসি। এখন আর সেই আগের মত জোসনা স্নান হয় না, বরষায় কদমের আবদার হয় না। কিভাবে যেন দু'জনই রুপান্তর হয়ে গেলাম পৃথিবীর আহ্নিক গতির মত। দুই গোলার্ধের দুই মেরুতে আমাদের বসবাস।মনের দূরত্ব বেড়ে গিয়েছিলো আলোর গতির ন্যায়। অতঃপর পরিণতি বলছে, তুমি কোমায় আর আমি লাশ ঘরে। জীবন নামক গাছে আজ আর কোন ফুল নেই।              **কাল্পনিক**

RagDay & FareWell 2017,

বিদায় কতটা কষ্টের, কতটা রক্তক্ষরণ হয় বুকের ভেতরে সেটা কেবল বিদায়ী-ই বোঝে! প্রিয়মুখগুলো, সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। খুব মিস করবো বন্ধু তোমাদের চিরককাল! হৃদয়ে অবিরত রক্তক্ষরণ। শুধু বোবা আর্তনাদ। দীর্ঘ প্রায় পাঁচ বছর সময় কলেজ জীবনে অজান্তেই অসংখ্য স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে পাওয়া সাধের বন্ধুদের ফেলে যাওয়ার অনুভূতি নিশ্চয় দু’একটি কথায় প্রকাশ করা কঠিনতম কাজের একটি। সুখ-দুঃখ, রেষারেষি, সময়ে-অসময়ে, কাজে-অকাজে পাশে পাওয়া বন্ধুরা হৃদয় মন্দিরে চিরসবুজ থাকলেও বাস্তবতার কঠিন নিয়ম সবাইকে দূরে ঠেলে দেয় একসময়। চলে যেতে হয় অনেক অনেক দূরে। দেখা হয় হয়তো গোলাকার পৃথিবীর কোন এক কানাগলিতে। হটাৎ। হয়তোবা দেখা মিলে না আর কোন এক বন্ধুটির সাথে। ভাবনাটা যত নিষ্ঠুরই মনে হোক এটাই বাস্তবতা! এটাই সত্য! এটাই নিয়ম! ‘শেষ, শেষ, শেষ এবং শেষ! আজই শেষ দিন! এখনও পর্যন্ত ভাবতে পারছি না। আমি বিভ্রান্ত। সময় খুবই নিষ্ঠুর! ‘শেষ পর্যন্ত সব শেষ হয়ে গেল! আর কখনও সবাই একসাথে আড্ডা, খাওয়া-দাওয়া, ঝগড়া, দুষ্টামি করা হবে না।’ সত্যিই, সেই কবে থেকেই যেন মনে হচ্ছিল এই বুঝি বেজে উঠলো বিদায়ের ঘন...

সকালের খাবারটা হোক পরিমাণমতো

সকালের খাবারটা হোক পরিমাণমতো......... - ডা. আলমগীর মতি MxN মডার্ণ হারবাল গ্রুপ। www.modernherbalbd.com খাবার-দাবারের মধ্যে সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ। গবেষকরা তাই বলেন। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন কথাই। আমরা ভাবি, সকালে কম খাওয়া ভালো এবং সে খাবারতালিকায় যেনতেন খাবার হলেই হলো। কিন্তু সকালে কম খেয়ে সারাদিন যা খুশি তাই খেলে শরীরের ওজন বেড়ে যেতে পারে। দীর্ঘসময় না খেয়ে থাকার পর যা খুশি তাই খেলে ওজন তো কমবেই না, বরং অন্য রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। গবেষকদের পরামর্শ হলো, সকালে পরিমাণমতো নাস্তা খাওয়াই ভালো। এ নাস্তার মধ্যে থাকতে পারে এক কাপ চা বা কফি, যা পান করলে নিজের মেজাজ ভালো থাকবে। তবে একাধিক কাপ চা বা কফি পানের অভ্যাস মোটেও ভালো নয়। তাতে ঘুমের সমস্যা হতে পারে। শরীরে পড়তে পারে তার খারাপ প্রভাব। সকালে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার না খেয়ে শসা, ফল, বাদাম জাতীয় খাবার খেলে শরীর ভালো থাকে। শত তাড়ার মধ্যে সকালে ডিম ভাজা দিয়ে খাবার সেরে ঘর থেকে বের হলেও মন্দ হয় না। বরং ...
ধূমপান ছাড়ার প্রাকৃতিক উপায় - ডা. আলমগীর মতি MxN মডার্ণ হারবাল গ্রুপ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ক্যানসারের কারণ- এ কথা সবাই জানেন। তবু সবাই সিগারেটে সুখটান দেন। প্যাকেটে লেখা সতর্কবাণী উপেক্ষা করে নিজের বিপদ ডেকে আনেন। বিপদ শিয়রে এলে সিগারেট-বিড়ি ত্যাগ করা সংকল্প করেও থাকেন কেউ কেউ। কিন্তু নিজেকে এ থেকে দূরে রাখতে পারেন না কেউই। চেষ্টা করেও এ নেশা রোধ করতে পারে না। দু-চারদিন পর আবার সেই সুখটানে আসক্ত হতে হয়। কিন্তু, কিছু সাধারণ এবং প্রাকৃতিক উপায়ে ধূমপান থেকে রেহাই পাওয়া যায়। যদি আপনি অতিরিক্ত ধূমপান করেন, তা হলে শরীরে জমা বিষাক্ত পদার্থগুলো পরিষ্কার করা অবশ্যই প্রয়োজন। যেমনÑ আমরা পরামর্শ দিই পর্যাপ্ত ঠা-া পানি পান করার। তবে খুব ঠা-া পানি বা ফ্রিজে রাখা পানি নয়। পানি যদি তামার পাত্রে রাখা যায়, তা হলে শরীর থেকে ধূমপানের ফলে যা জমেছে, তা পরিষ্কার হয়ে যাবে। অশ্বগন্ধা, ত্রিফলা এবং সুদর্শনচূর্ণ আমাদের শরীরে জমে থাকা দূষিত উপাদানগুলো বিষক্ষয় করতে সাহায্য করে। তবে এগুলো সেবন করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা ভালো। আমরা আরও...