সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আমি ব্যর্থ......

আমি ব্যর্থ হয়েছি,
তোমাকে সাদা ভাত আর বিরিয়ানির পার্থক্যটা বুঝাতে;
ব্যর্থ হয়েছি পাঁচতলা আর গাছতলার তফাৎটা অনুভব করাতে।
সব পেয়েছি'র দুলালী হয়ে টানাপোড়নের সংসারে মানিয়ে নিতে পারবে কি?

লাখ টাকার শপিং-য়ের হাতে কি শত টাকার ব্যাগ মানাবে?
বাহারি আইটেমের নাশতার বিপরীতে দু'মুঠো সিদ্ধ ডালের সাথে ইরি ধানের মোটা চালের ভাত কি তোমার মুখে রোচবে?
তোমার বাবার ঘরের রাজরাণী হয়ে কি বেড়ার ঘরের চাকরানি হবার নিয়তি বরণ করতে পারবে!

:

তুমি ফিরে এসেছিলে সব পিছুটান ভুলে।
যেভাবে পাহাড়ের টানে ছুটে আসে বৃষ্টি।
তুমি সহাস্য ছিলে,ম্লান হয়েছে তোমার মুখের হাসি।
এখন আর সেই আগের মত জোসনা স্নান হয় না,
বরষায় কদমের আবদার হয় না।
কিভাবে যেন দু'জনই রুপান্তর হয়ে গেলাম পৃথিবীর আহ্নিক গতির মত।
দুই গোলার্ধের দুই মেরুতে আমাদের বসবাস।মনের দূরত্ব বেড়ে গিয়েছিলো আলোর গতির ন্যায়।

অতঃপর পরিণতি বলছে,
তুমি কোমায়
আর আমি লাশ ঘরে।
জীবন নামক গাছে আজ আর কোন ফুল নেই।
             **কাল্পনিক**

মন্তব্যসমূহ