সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিট কর্তৃক আগামিকাল শুক্রবার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। আনন্দের খবর যে, এই অনুষ্ঠানের উদ্যোক্তা যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিটের প্রচার ও প্রকাশনা বিভাগীয় প্রধান মোহাম্মদ মিছবাহ উদ্দীন। উনি এই অনুষ্ঠানটি সম্পূর্ণ নিজ খরচে করার আগ্রহ প্রকাশ করেছেন। আরো একটি আনন্দ বার্তা যে, মোহাম্মদ মিছবাহ উদ্দীন যে টাকাটা খরচ করছেন সেটি উনি কিছুদিন আগে ৪ দিন ব্যাপী FbF Project এ বাঁশখালীতে কাজ করার সযোগ পাই যার জন্য কিছু সম্মানি ভাতা পেয়েছেন জার্মান রেড ক্রস থেকে। সে টাকাটা সম্পূর্ণ উনি চট্টগ্রাম কলেজ ইউনিট কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশু নিকেতনের বাচ্চাদের জন্য দিয়ে দেন। মিছবাহ ভাইকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এমন একটা উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সুতরাং আমরাও এমন উদ্যোগ আগামিতে নিবো এই আশা রাখছি। ফাইল ছবি