অতিরিক্ত চা পানের মন্দ দিকগুলো
ডা. আলমগীর মতি
চা আমাদের সবার প্রিয় পানীয়। ঘুম থেকে উঠে এক কাপ গরম চা পান না করলে যেন ঘুমটাই কাটতে চায় না। এ ছাড়া যখন তখন চা-ই অন্যতম পানীয়। কেউ লিকার চা পান করতে পছন্দ করেন। বাবার কেউ আদা দেওয়া, তুলসী দেওয়া চা পছন্দ করে থাকেন। এ পছন্দের চায়েরও যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে, তা আমাদের মাথাতেই আসে না। শুনলে অবাক হবেন, চায়েও রয়েছে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া। অবশ্য তা অতিরিক্ত চা পানের ক্ষেত্রে। যেমন- চা-এ ক্যাফেইনজাতীয় পদার্থ থাকে। ফলে আমাদের বারবার প্রস্রাব পায়। অতিরিক্ত চা পান করলে মূত্রবর্ধক সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া ঘুমেরও সমস্যা তৈরি করে চা। থিওফিলাইন এক ধরনের রাসায়নিক, যা চায়ে থাকে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা তৈরি করে। অনেকেই মনে করেন, সকালে গরম গরম চা পান করলে পেট পরিষ্কার হয়। তবে গবেষণায় প্রমাণিত যে, অতিরিক্ত চা পান করলে কোষ্ঠকাঠিন্য বাড়তে পারে। মুড পরিবর্তনের জন্য আদর্শ ড্রাগ ক্যাফেইন। এর যেমন কিছু ভালো দিক রয়েছে, তেমনই রয়েছে কিছু খারাপ দিকও। ঘন ঘন চা পান করলে ঘুমের সমস্যা হয়, উত্তেজনা বাড়ে, অস্থিরতা বাড়িয়ে দেয়, হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। অন্তঃসত্ত্বাদের অবশ্যই চা এড়িয়ে চলা উচিত। অন্তঃসত্ত্বা অবস্থায় চা পান করলে গর্ভপাতের আশঙ্কা বেড়ে যায়। গবেষকরা জানাচ্ছেন, যারা অতিরিক্ত চা পান করে থাকেন, তাদের প্রস্টেট ক্যানসারের আশঙ্কা বেশি থাকে। চায়ের মধ্যে থাকা ক্যাফেইন আমাদের শরীরের রক্তসঞ্চালন ব্যবস্থার জন্য একেবারেই ভালো নয়। যাদের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে, তাদের অবশ্যই চা পান এড়িয়ে চলা উচিত।

লেখক : বিশিষ্ট হারবাল গবেষক ও চিকিৎসক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন