অতিরিক্ত ক্যালরি বর্জন করুন
- ডা. আলমগীর মতি
MxN মডার্ণ হারবাল গ্রুপ।
MxN মডার্ণ হারবাল গ্রুপ।
ওজন বেড়ে যাওয়ার অন্যতম কারণ অতিরিক্ত ক্যালরি গ্রহণ। অথচ খাবারের কিছু বিশেষ অংশ বাদ দিলেই খাবার থেকে কমে যাবে অতিরিক্ত ক্যালরি। যেমন- ফাস্টফুডে যখন বার্গার কিংবা স্যান্ডউইচ খান, তখন অর্ডার দেওয়ার আগেই কাউন্টারে বলে নিন, আপনি মেয়োনেজ ও চিজ খাবেন না। মেয়োনেজ ও চিজ বাদ দিলে ফাস্টফুডের ক্ষতিকর প্রভাব অনেকটা কমে যাবে। রক্ষা পাওয়া যাবে ফ্যাট ও অতিরিক্ত ক্যালরি থেকে। রান্নায় ঘি, সয়াবিন তেল, ডালডা ইত্যাদি ব্যবহার করবেন না। এগুলোর বদলে বরং অলিভওয়েল ব্যবহার করুন। এতে হৃৎপি- ভালো থাকবে। দোকানে গেলে কিংবা গরমের মধ্যে বাইরে হাঁটাহাঁটি করলে কোমল পানীয় পান করে থাকেন আপনি। অনেকে আবার এনার্জি ড্রিঙ্ক পান করে থাকেন। এ ধরনের পানীয় শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলোয় ক্যালরির পরিমাণ অতিমাত্রায় বেশি থাকে। তাই এগুলোর বদলে ফ্রেশ জুস বা পানি পানের অভ্যাস গড়ে তুলুন। চা কিংবা কফির সঙ্গে চেষ্টা করুন দুধ পরিহার করতে। দুধ চা এমনিতেই স্বাস্থ্যের জন্য কিছুটা ক্ষতিকর। তাই রঙ চা কিংবা ব্ল্যাক কফি পান করা ভালো। সম্ভব হলে চিনিও এড়িয়ে চলার চেষ্টা করুন। অনেকে ফ্রুট বা ভেজিটেবল সালাদ খেতে পছন্দ করেন। যারা সালাদ খেতে পছন্দ করেন, তারা সালাদে আলু ব্যবহার করবেন না। এ ছাড়া সালাদ ড্রেসিংয়েও অতিরিক্ত ক্যালরি থাকে, যা শরীরের মেদ বাড়ায়। মাংস রান্না করার আগে অবশ্যই অতিরিক্ত চর্বি ফেলে দিন। কারণ চর্বি রান্নার পর ঝোলের সঙ্গে মিশে যায় এবং তা শরীরে বাড়তি মেদ জমিয়ে তোলে।
লেখক : বিশিষ্ট হারবাল গবেষক ও চিকিৎসক এবং MxN মডার্ণ হারবাল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন