M যষ্টিমধুর উপকারিতা
- ডা. আলমগীর মতি
MxN মডার্ণ হারবাল গ্রুপ।
MxN মডার্ণ হারবাল গ্রুপ।
যষ্টিমধু বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। এটির কা- বহু শাখাবিশিষ্ট; তিন-চার ফুট লম্বা, সরল ও নরম হয়ে থাকে। এটির পাতাদ-ের উভয়দিকে সমান্তরালভাবে বিন্যস্ত এবং দ-ের অগ্রভাগে একটি পাতা থাকে। পাতাগুলো ডিম্বাকৃতির, সবুজ ও মসৃণ। পুষ্পদ-ের উভয় দিকে হালকা গোলাপি বর্ণের ফুল ফোটে। ফল পডজাতীয় এবং প্রতিটি ফলে দুই থেকে পাঁচটি বীজ থাকে। এটির মূল বেশ মোটা, গোলাকার ও মিষ্টি স্বাদযুক্ত। যষ্টিমধুর প্রধান কার্যকর রাসায়নিক উপাদানটি হলোÑ ট্রাইতারপিনয়েড স্যাপোনিন গ্লিসাইরিজিন (গ্লিসাইরিজিনিক অ্যাসিডের পটাশিয়াম ও ক্যালসিয়াম লবণের মিশ্রণ)। এ ছাড়া এতে রয়েছে গ্লাবরানিন এ এবং বি, গ্লিসাইরেটল, গ্ল্যাবরোলাইড, আইসোগ্ল্যারোলাইড নামে ট্রাইতারপিনয়েড স্যাপেনিন; ফরমোনোনেটিন, গ্ল্যাবরোন, নিওলিকুইরিটিন, হিসপা-গ্ল্যাবরিডিন এ এবং বি নামে আইসোফাবন; হারনিয়ারিন, আম্বিলিফেরন নামক কৌমারিন এবং আনোসেরিন, এমাইরিন, স্টিগমাস্টেরল নামক ট্রাইতারপিন স্টেরল ইত্যাদি। এ পর্যন্ত পরিচালিত বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যষ্টিমধু আলসার, যকৃতের বিভিন্ন রোগ, মৃগী এবং যৌনরোগ নিরাময়ে কার্যকর ভূমিকা রাখে।
লেখক : বিশিষ্ট হারবাল গবেষক ও চিকিৎসক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন