সুস্থতায় কোলাজেনের গুরুত্ব.......
- ডা. আলমগীর মতি
MxN মডার্ণ হারবাল গ্রুপ
MxN মডার্ণ হারবাল গ্রুপ
কোলাজেন এক ধরনের তন্তু জাতীয় প্রোটিন, যা বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন প্রাণীর মাংস, যোজক কলা ও মেরুদ-ে পাওয়া যায়। আমাদের দেহের মোট প্রোটিনের ২৫ থেকে ৩৫ শতাংশ কোলাজেন। জেলাটিনও এক ধরনের কোলাজেন। হালাল প্রাণীর হাড়, মাংস, ডিম থেকে কোলাজেন তৈরি করা যায়। খাবার তৈরি ও চিকিৎসায় কোলাজেন ব্যবহৃত হয়। যেমন- হালাল প্রাণীর হাড় ও তরুণাস্থি থেকে জেলাটিন সংগ্রহ করে জেলি তৈরি করা হয়। এ ছাড়া বাতব্যথা দূর করতে কোলাজেন ৩ মাস খাওয়ানো হলে অধিকাংশ রোগীর বাতব্যথা কমে যায়। কোলাজেনসমৃদ্ধ খাবার খাওয়ার রুচি কমিয়ে দেয় এবং এতে পুষ্টি চাহিদা নিয়ন্ত্রিত থাকে। ক্রীড়াবিদদের জন্য অতি প্রয়োজনীয় পুষ্টিকর ফুড সাপ্লিমেন্ট কোলাজেন। এতে বিদ্যমান ক্রিয়েটিন মাংসপেশি বৃদ্ধিতে সহায়তা করে এবং আর্জিনিন মাংসপেশি শক্তিশালী করে। অকাল বার্ধক্য দূর করতে নিয়মিত কোলাজেন খেলে মুখের বলিরেখা দূর হয়। হৃৎপি-ের মাংসপেশির গাঠনিক উপাদান হলো কোলাজেন টাইপ-৩। তাই কোলাজেনসমৃদ্ধ খাবার নিয়মিত খেলে রক্তনালির শক্তিবর্ধন হয়। কোলাজেনের অভাবজনিত রোগ, যেমন- অস্টিওজেনেসিস ইমপারফেক্টের ফলে হাড়ের গঠন দুর্বল হয়ে যায়। এহলার ড্যানলোস সিন্ড্রোমের ফলে বিভিন্ন ধরনের যোজক কলা গঠনে ক্ষতি সাধন হয়। এলপোর্ট সিন্ড্রোম হলো একটি জিনগত বা বংশগত রোগ। এর ফলে কিডনি ও চোখ গঠনে সমস্যা দেখা দেয় এবং কানেও কম শোনা যায়। কোলাজেনের অভাবে হাড়ে অস্টিওপোরোসিস রোগ হয়।
লেখক : বিশিষ্ট হারবাল গবেষক ও চিকিৎসক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন