'রক্তদানের অপর নাম জীবন দান' জীবন রক্ষায় রক্তের বিকল্প নেই। জীবন আর রক্ত এক ও অবিচ্ছেদ্য। কারণ রক্ত ছাড়া জীবন কল্পনা করা যায় না। বিশুদ্ধ রক্তের অভাবে মানুষ নানা রোগে আক্রান্ত হয়। আবার মৃত্যুর কোলেও ঢলে পড়ে। বিশুদ্ধ রক্ত জীবন বাঁচায়, দূষিত রক্ত জীবন ঝুঁকিপূর্ণ করে, এমনকি মৃত্যুরও কারণ হয়। রক্তের প্রয়োজনটা মানুষ প্রচ-ভাবে অনুভব করে কোনো দুর্ঘটনা শিকার হয়ে প্রচ- রক্তক্ষরণ হলে। তখন রোগীকে সময়মতো নিরাপদ রক্তপ্রদানে ব্যর্থ হলে জীবন বিপন্ন হয়ে পড়ে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষই সুস্থ জীবনের জন্যে নিরাপদ রক্তের প্রয়োজনীয়তার ব্যাপারে অজ্ঞ। তারা জানেন না বিশুদ্ধ রক্তের অভাবে মানুষের জীবন চরম ঝুঁকিতে পড়ে। জানেন না বাজারে যে রক্ত সাধারণত পাওয়া যায় তা কত টুকু ঝুকিপূর্ণ, কীবাবে তা জীবন সংহারী হতে পারে। যার কারণে নিরাপদ রক্তের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি বর্তমানে সময়ের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে। জীবন বাঁচাতে নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা সাধারণ মানুষ উপলব্ধি করতে সক্ষম হলে এবং সরকার কঠোর হস্তে রক্তবাণিজ্য বন্ধ করতে উদ্যোগী হলে আশা করা যায় নিরাপদ রক্তের সংকট দূরীভূত হবে। মানবদেহের অপরিহার্...