সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মুশফিকের নাগিন ডেন্স না দেখলে মিস করবেন শ্রিলংকার সাথে জিতার পর

মাতৃভাষার গান

জীবনের গল্প : গরীব ঘরের এক শিক্ষার্থী

পবিত্র রমজান মাসে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে কলেজ বন্ধ দেওয়ায় ছেলে বাড়িতে আসে। বাড়িতে আসার পর ছেলে বাবাকে বলে যে, আব্বা আমার টাকা লাগবে, কত টাকা? ৫০০০ হাজার টাকা। কি করবি এত টাকা দিয়ে? ঈদের শপিং করবো। আব্বা আমার কথা শুনে আর কিছু না বলে,আমার হাতে ৫০০০টাকা তুলে দিলো। টাকা গুলি পেয়ে তো আমার আনন্দের সিমা নেই। এবার মন খুলে শপিং করতে পারবো। খুশিতে লুঙ্গি ড্যান্স দিলাম। তারপর টাকা গুলো লুকিয়ে রেখে চলে আসলাম বন্ধুদের আড্ডাতে। সবাইকে তো বলতে হবে,এবার এর ঈদের বাজেট টা। সবার থেকে এবার আমার ঈদের বাজেট বেশি, বন্ধুরাও সবাই বাহবা দিলো। সন্ধার আগে বাসায় ফিরলাম,ইফতার করে নামাজ পড়ে আর বাইরে বার হলাম না। শুয়ে শুয়ে ফেসবুকিং করছিলাম। এমন সময় পাশের রুমে থেকে বাবা মা এর চাপা কন্ঠ ভেসে আসলো কানে। <ওগো শুনছো? <হ্যা বলো। তুমি আকাশকে সব টাকা দিয়ে দিলে তো তুমি কি শপিং করবা আর ঈদের বাজার ও তো করতে হবে,কিছুই তো করা হয় নি। ৫০০০ টাকাই ছিলো। ছেলের কথাই সেটাও বার করে দিলে। <চিন্তা করো না,কারো কাছ থেকে ধার করে নিবো টাকা,আর আকাশ তো এখন কলেজে উঠেছে বড় লোক ছেলেদের সাথে তাকে মিশতে হয়। তাদের মতন না হল...

চকরিয়া উপজেলার বৃহত্তম ঘোনা (ডুলাহাজারা) "বহলতলী ঘোনা" এর নতুন পরিচালনা কমিটি গঠন

বহলতলী ঘোনার নতুন পরিচালনা কমিটি গঠন............. গতকাল ২০/০১/২০১৮ ইং শনিবার বহলতলী ষাট দ্রোইন্যা ঘোনার বার্ষিক সাধারণ সভা ডুলাহাজারা বাজারস্থ কার্যালয়ে অনুষ্টিত হয়। সভায় বিগত ২০১৭ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী পেশ ও তা অনুমোদন করা হয়। সভায় শেয়ারদার কর্তৃক গঠিত ৭ সদস্যের উপদেষ্টা কমিটির মতামতের ভিত্তিতে ২০১৮ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। তার মধ্যে ১ জন সভাপতি, ২ জন সহ-সভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ১ জন সহ-সাধারণ সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ ও ৫ জন সদস্য।  পদবী অনুসারে নিম্নে নতুন পরিচালনা কমিটি এর নাম পদবীসহ উল্লেখ করা হলো- ১। সভাপতি:- জনাব আলহাজ্ব নুরুল কবির সওদাগর, ২। সহ-সভাপতি:- জনাব হাজী এয়াকুব সওদাগর, ৩। সহ-সভাপতি:- জনাব ফজলুল কাদের, ৪। সাধারণ সম্পাদক:- জনাব মোঃ রুহুল আমিন, ৫। সহ-সাধারণ সম্পাদক:- জনাব মনছুর আলম, ৬। কোষাধ্যক্ষ:- জনাব হাজী রেজাউল করিম বদন, ৭। সদস্য:- জনাব মোহাম্মদ ইউনুছ, ৮। সদস্য:- জনাব শফিউল আজম, ৯। সদস্য:- জনাব নুরুল আবছার মেম্বার, ১০। সদস্য:- জনাব জসিম উদ্দীন মেম্বার, ১১। সদস্য:- জনাব মোঃ শফিকুল আলম,

গর্ভবতী মায়ের খাদ্য ব্যবস্থাপনা - ডা. আলমগীর মতি MxN মডার্ণ হারবাল গ্রুপ

গর্ভবতী মায়ের খাদ্য ব্যবস্থাপনা    - ডা. আলমগীর মতি MxN মডার্ণ হারবাল গ্রুপ গর্ভাবস্থায় মা ও তার শিশুর সুস্থতার জন্য প্রয়োজন সমন্বিত খাদ্য ব্যবস্থা। গর্ভস্থ শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা নির্ভর করে মায়ের সঠিক খাদ্য ব্যবস্থার ওপর। একটি শিশু সঠিকভাবে বেড়ে ওঠার জন্য মায়ের প্রতিদিন প্রায় ৩০০ ক্যালরি অতিরিক্ত খাদ্য গ্রহণ করা উচিত। এ ক্ষেত্রে কোন খাবার খেতে হবে এবং কোনটি খাওয়া যাবে না, তা জেনে রাখা প্রত্যেক গর্ভবতীর জন্য জরুরি। গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যের একটি তালিকা দেওয়া হলো- ♦ গ্রহণীয় খাদ্য ক্যালসিয়াম: ক্যালসিয়াম হাড় গঠন ছাড়াও গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের সমস্যা দূর করে। গর্ভাবস্থায় এবং শিশু জন্মের পর প্রতিদিন ১ হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম খেতে হবে। এ জন্য নিয়মিত দুধ, ডিম, দই, সামুদ্রিক মাছ, বাদাম, পালংশাক, ব্রকলি, মাংস খেতে হবে। আয়রন জাতীয় খাদ্য: আয়রন জাতীয় খাবারের উৎস হচ্ছে- ডিমের কুসুম, ডাল, মাছ, কলিজা, মুরগির মাংস, ব্রকলি, পালংশাক, কুমড়া, সয়াবিন, মিষ্টিআলু, আঙুর, কমলা, তরমুজ, বাদাম ইত্যাদি। ভিটামিন-সি: গর্ভবতীর দিনে ৭০ মিলিগ্রাম ভিটামিন-সি প্রয়োজন। লেবু, ...

রক্তদানের অপর নাম জীবন দান

'রক্তদানের অপর নাম জীবন দান' জীবন রক্ষায় রক্তের বিকল্প নেই। জীবন আর রক্ত এক ও অবিচ্ছেদ্য। কারণ রক্ত ছাড়া জীবন কল্পনা করা যায় না। বিশুদ্ধ রক্তের অভাবে মানুষ নানা রোগে আক্রান্ত হয়। আবার মৃত্যুর কোলেও ঢলে পড়ে। বিশুদ্ধ রক্ত জীবন বাঁচায়, দূষিত রক্ত জীবন ঝুঁকিপূর্ণ করে, এমনকি মৃত্যুরও কারণ হয়। রক্তের প্রয়োজনটা মানুষ প্রচ-ভাবে অনুভব করে কোনো দুর্ঘটনা শিকার হয়ে প্রচ- রক্তক্ষরণ হলে। তখন রোগীকে সময়মতো নিরাপদ রক্তপ্রদানে ব্যর্থ হলে জীবন বিপন্ন হয়ে পড়ে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষই সুস্থ জীবনের জন্যে নিরাপদ রক্তের প্রয়োজনীয়তার ব্যাপারে অজ্ঞ। তারা জানেন না বিশুদ্ধ রক্তের অভাবে মানুষের জীবন চরম ঝুঁকিতে পড়ে। জানেন না বাজারে যে রক্ত সাধারণত পাওয়া যায় তা কত টুকু ঝুকিপূর্ণ, কীবাবে তা জীবন সংহারী হতে পারে। যার কারণে নিরাপদ রক্তের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি বর্তমানে সময়ের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে। জীবন বাঁচাতে নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা সাধারণ মানুষ উপলব্ধি করতে সক্ষম হলে এবং সরকার কঠোর হস্তে রক্তবাণিজ্য বন্ধ করতে উদ্যোগী হলে আশা করা যায় নিরাপদ রক্তের সংকট দূরীভূত হবে। মানবদেহের অপরিহার্...

বিদায়, অভিষেক ও সংবর্ধনা" যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিট ২০১৫-১৬ ইং এবং ২০১৬-১৭ ইং কার্যকরী পরিষদের বিদায়, ২০১৭-১৮ ইং এর কার্যকরী পরিষদ ঘোষণা, নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অভিষেক এবং প্রশিক্ষণ গ্রহণকারী যুব সদস্যদের সনদ প্রদানের উদ্দেশ্যে 'বিদায়, অভিষেক এবং সনদ বিতরণ' অনুষ্ঠান সম্পন্ন

"বিদায়,অভিষেক ও সংবর্ধনা" যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিট ২০১৫-১৬ ইংএবং ২০১৬-১৭ইং  কার্যকরী পরিষদের বিদায়,  নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অভিষেক এবং প্রশিক্ষণ গ্রহণকারী যুব সদস্যদের সনদ প্রদানের উদ্দেশ্যে 'বিদায়, অভিষেক এবং সনদ বিতরণ' অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি প্রফেসর জেসমিন আক্তার,অধ্যক্ষ চট্টগ্রাম কলেজ,সকল যুব সদস্য এবং ছাত্রছাত্রিদের অার্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার ঔদার্থ আহ্বান জানান এবং যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম কলেজের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজ চট্টগ্রামের সম্মানিয় উপাধ্যক্ষ প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী,যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর নাজমুল হকের সভাপতিত্বে ২০১৭-১৮ইং এর নতুন কার্যকরী পরিষদ ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।এতো আরো উপস্থিত ছিলেন প্রফেসর এম জুবাইরুল ইসলাম মেহেরী,প্রভাষক বেলাল হোসেন,জিয়াউল কবির সোহেল,যুব উপ-প্রধান যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম,মফিজুর রহমান,মাসুদুর রহমান,ক্লিন্টন দে (যুব প্রধান),মেহেদী হাসান জনি সহ অন্যান্য যুব সদস্য...